নগরীতে মহানগর বিএনপির নেতৃবৃন্দের ৩১ দফার লিফলেট বিতরণ

 

 ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

 

নারায়ণগঞ্জ-৫ আসনে একাট্টা হয়েছেন মহানগরের নেতৃবৃন্দ। গত কয়েকদিন পূর্বে সংবাদ সম্মেলনে তারা বলেছিলেন, আমাদের মধ্য থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেনো আমরা তার পক্ষ নিয়েই কাজ করবো। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নগরীর মিশনপাড়া মোড় থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগে বের হন তারা।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এড. আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।
লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সাংসদ আবুল কালাম বলেন, বিগত ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবী উপস্থাপন করেছেন। ৩১ দফা ঘোষনার পর থেকেই আমরা বিভিন্ন ওয়ার্ড ও থানায় সেটা জনগণের সামনে তুলে ধরেছি এবং আজকে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচী পালন করতে যাচ্ছি। আমি চাই আমাদের যে সম্মিলিত শক্তি আগামী দিনে রাষ্ট্র কাঠামো মেরামতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে প্রত্যাশা আমরা সেটা পূরণে সফল হবো।
মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, জাতির সামনে বিএনপির পক্ষ থেকে যে ৩১ দফা তুলে ধরা হয়েছে সেটা হলো জাতির মুক্তির সনদ। ৩১ দফার মধ্যে দেশের শাসন ব্যবস্থা থেকে শুরু করে সকল বিষয়ে উল্লেখ করা হয়েছে। এটা হলো বিএনপির অঙ্গিকার, যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসে তাহলে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটা আমরা বাস্তবায়ন করবো। কৃষক, শ্রমিক, ছাত্র, নারী, পুরুষ সহ সকলের অধিকারের কথা এখানে বলা আছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ঐক্যবদ্ধ, তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করবো।
মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে যে ৩১ দফা উপস্থাপন করেছেন সেটা জনগণের কাছে পৌছে দেয়াই আমাদের মূল লক্ষ্য। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে তারেক রহমান ঘোষিত ৩১ দফা একটি যুগোপযোগী দাবী।
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগরের যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, মহানগর বিএনপির নেতা আওলাদ হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *