নরসিংদীর ঘোড়াশালে দিনে-দুপুরে চুরি, স্বর্ণালঙ্কারসহ ১৬ লাখ টাকার মালামাল লুট

আনোয়ার হোসেন আনু:

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির লোকজন অন্যত্র যাওয়ায় খালি বাড়িতে সুযোগ পেয়ে একই পরিবারের স্বর্ণালঙ্কারসহ নগদ ৫ লাখ টাকা লুটে নিয়েছে সংঘবদ্ধ একটি চোরচক্র।

শুক্রবার (৩ মার্চ) বিকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ টেঙ্গরপাড়া গ্রামে ব্যবসায়ী আনোয়ার হোসেন লিটনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের আনোয়ার হোসেন লিটন জানান, আজ সকাল ৯টার দিকে তিনি তার পরিবার নিয়ে গাজীপুরে ডাক্তার দেখাতে যান। এসময় বাড়িতে তার পরিবারের কেউ ছিলেন না। তার ছোট ছেলে বিকেল ৫টার দিকে বাড়িতে গিয়ে দেখতে পান ঘরের তালা খোলা। পরে ঘরের ভেতরে প্রবেশ করে দেখে স্টিলের আলমারি ও একটি ওয়ারড্রোব ভাঙা এবং জিনিসপত্রগুলো এলোমেলোভাবে পড়ে রয়েছে।

সংঘবদ্ধ চোরচক্র আলমারিতে থাকা স্বর্ণের চেইন, আংটি, চুড়িসহ ৫ ভরি পরিমাণ স্বর্ণালঙ্কার ও ব্যবসার নগদ ৬ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

এলাকাবাসী বলছে, দিনে-দুপুরে এভাবে চুরির ঘটনা সকলের মাঝে আতঙ্ক বাড়িয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট অনুরোধ জানান তারা।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইউসুফ মিয়া বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন লিটনের বাড়িতে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *