নরসিংদীর মনোহরদীতে তরুণদের ভাবনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তরুণদের ভূমিকা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সংঘাত নয়, শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।

রোববার (১৫ মার্চ ২০২৬) বিকাল তিনটায় মনোহরদী উপজেলার বগাদী এলাকায় পার্ক বৈশাখী বেলা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (পিএফজি), মনোহরদী, নরসিংদী।

সভায় সভাপতিত্ব করেন ওয়াইপিএজি কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান মাহফুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিএফজির মনোহরদী কো-অর্ডিনেটর কাজী আনোয়ার কামাল, নরসিংদী সদর কো-অর্ডিনেটর হলধর দাস, পিস এম্বাসেডর মোজাম্মেল হক, সদস্য নার্গিস সুলতানা, শহীদুজ্জামান, আমানুল্লাহ, আফরোজা আক্তার মিম, মনজিল-ই-মিল্লাতসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

বক্তারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় রাজনৈতিক বিভাজন সামাজিক উত্তেজনা তৈরি হয়। সময় তরুণদের দায়িত্বশীল ভূমিকা সমাজে শান্তি, সহনশীলতা সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ সহনশীল সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান।

আলোচনায় বক্তারা আরও বলেন, ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) মূলত তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে থাকে। সংগঠনটি বিভিন্ন প্রশিক্ষণ, মতবিনিময় সভা, সামাজিক উদ্যোগ এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে।

মতবিনিময় সভায় উপস্থিত তরুণরা নির্বাচন-পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ, গুজব প্রতিরোধ এবং ভ্রাতৃত্ববোধ জোরদার করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার ডিনার প্যাকেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *