‎নলডাঙ্গায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির শ্রদ্ধা

নাটোর প্রতিনিধি:

আজ ৭৫তম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন নাটোরের নলডাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

দিবসটির প্রতি যথাযথ সম্মান জানাতে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও নাটোর জেলা বিএনপির সদস্য এম এ হাফিজ, পৌর বিএনপির অন্যতম নেতা গিয়াস পাঠান, নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আরিফ হোসেন, বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, এস এম সান্টু আহমেদ, মহসিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় শফিকুল ইসলাম বুলবুল বলেন, ২১শে ফেব্রুয়ারি আমাদের গর্ব, আমাদের চিরন্তন ইতিহাস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দিনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। একুশের চেতনায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মর্যাদা রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *