নাজমুল মোস্তফা আমিনের আমিরাবাদ ইউনিয়নে গণসংযোগ

কামরুল ইসলাম:

মানবতার অগ্রদূত, মানবতার মা, জাতীয়তাবাদী (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন, আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক, মডেল বাংলাদেশ গড়ার কারিগর, জাতীয়তাবাদী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত এমপি পদপ্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব নাজমুল মোস্তফা আমিন (ধানের শীষ প্রতীক) এর উদ্যোগে আমিরাবাদ ইউনিয়নে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ ইসহাক, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলাউদ্দিন চৌধুরী (বাচ্চু), লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও লোহাগাড়া উপজেলা যুবদলের নেতা, জিয়ার আদর্শের সৈনিক মোসলেম উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাহাব উদ্দিন এবং তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় আমিরাবাদ ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন নাজমুল মোস্তফা আমিন।

নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, আমরা তৃণমূল নেতাকর্মীরা আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, মানবতার অগ্রদূত বিএনপির চেয়ারপারসন, আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক, মডেল বাংলাদেশ গড়ার কারিগর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সালাম জানিয়ে দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব নাজমুল মোস্তফা আমিন ভাইয়ের জন্য দোয়া কামনা করছি এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি।

নেতাকর্মীরা আরও বলেন, “ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অবহেলিত লোহাগাড়া-সাতকানিয়ার উন্নয়ন নিশ্চিত করতে আমরা আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন, দীর্ঘ ৫০ বছর আগে মোস্তাক আহমদ চৌধুরী সংসদ নির্বাচন করার পর থেকে লোহাগাড়া আমিরাবাদ ইউনিয়নের কোনো সন্তান আর এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করেননি। এবার লোহাগাড়া আমিরাবাদ ইউনিয়নের প্রিয় সন্তান নাজমুল মোস্তফা আমিন এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাই আসুন, আমরা এবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে লোহাগাড়া উপজেলার উন্নয়ন নিশ্চিত করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *