মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে মহানগর যুবদলের ব্যানারে আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি শহরের মেট্রোহল থেকে শুরু হয়ে মিশনপাড়া এসে মহানগর বিএনপির কর্মসূচিতে যোগ দেয়। শোডাউনে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এসময় যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ একত্রিত হয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের পতাকা উঁচিয়ে ধরেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন গণআন্দোলনের সূচনা হয়েছিল।”
তিনি আরও বলেন, “আজও আমরা সেই চেতনা বুকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছি। যুবদল রাজপথে আছে, রাজপথেই থাকবে। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা শেষ পর্যন্ত লড়বো।”
এসময় উপস্থিত ছিলেন— আমির হোসেন, আলী নওষাদ তুষার, আতিকুর রহমান সবুজ, শফিকুল আলম মুক্ত, হাজী সাঈদ, বাপ্পি শিকদার, আল মামুন, আলফু প্রধান, আক্তার, নূর আলম খন্দকার, মাহমুদুল হাসান মাসুম, ওসমান গনি, একে আজাদ, আল-আমিন, শাহীন ঢালী, জনি, জসিম বেপারী, হারুন, শরীফ প্রমুখ।