নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে সনাতন ধর্মীয় শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার প্রসারে লোকনাথ গীতা শিক্ষালয়ের উদ্বোধন এবং পুরস্কার বিতরণীসহ দিনব্যাপী নানা কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) দেওভোগ আখড়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

শিক্ষালয়ের তত্ত্বাবধায়ক ও পরিচালক, এবং বাংলাদেশ গীতা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি প্রদীপ সরকারের উদ্যোগে এই দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়। আয়োজকরা জানান, অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে ঢাকার তত্ত্বাবধানে গীতা শিক্ষালয়ের কার্যক্রম পরিচালিত হবে, যা আলোকিত সমাজ গঠনে সহায়ক হবে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল:

  • পবিত্র গীতা পাঠ

  • শিক্ষার্থীদের গীতা দান

  • শিশু-কিশোরদের সমবেত গীতা পাঠ

  • চিত্রাংকন ও নৃত্যানুষ্ঠান

  • সঙ্গীতানুষ্ঠান

  • প্রসাদ বিতরণ

  • মায়েদের উলুধ্বনি ও চেয়ার খেলা প্রতিযোগিতা

  • বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং নবগঠিত স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। দেওভোগ আখড়া মন্দির প্রাঙ্গণ এক মিলনমেলার আভা ধারণ করে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুশীল দাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার। গীতা শিক্ষালয় উদ্বোধন করেন পরম পূজ্যপাদ স্বামী একনাথা ননন্দজী মহারাজ, শ্রী শ্যামল চক্রবর্তী, শ্রী অনিল চক্রবর্তী এবং দীপংকর চক্রবর্তী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিকতা, মানবিকতা এবং সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু-কিশোরদের সঠিক ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • অধ্যাপক হীরেচন্দ্রনাথ বিশ্বাস, সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি

  • অধ্যাপক অসীম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • শ্রী বিজয় চন্দ্র দাস, সভাপতি, বাংলাদেশ গীতা পরিষদ

  • শ্রী বিজয় কান্তি ধর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ গীতা পরিষদ

  • শ্রী সরোজ কুমার সাহা, সভাপতি, মহাতীর্থ নাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটি

  • শ্রী পরিতোষ কান্তি সাহা, সাবেক ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, নারায়ণগঞ্জ

  • শ্রী প্রবীর কুমার সাহা, উপদেষ্টা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা

  • শ্রী তাপস কর্মকার, সাধারণ সম্পাদক, মহাতীর্থ নাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটি

  • শ্রী ফনি ভূষন বিশ্বাস, সভাপতি মন্ডলী সদস্য, বাংলাদেশ গীতা পরিষদ

  • শ্রী বিমল চক্রবর্তী ও শ্রী গৌর মোহন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি

  • শ্রী গোবিন্দ লাল সরকার, সেমিনার বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি

  • শিখণ সরকার শিপন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা

  • তিলোত্তমা দাস, সহ-সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা

  • শ্রী বিষ্ণুপদক সাহা, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর

  • সাংবাদিক উত্তম সাহা, সহসভাপতি, মহানগর পূজা উদযাপন পরিষদ

  • শ্রী কৃষ্ণা আচার্য, সাংগঠনিক সম্পাদক, মহানগর পূজা উদযাপন পরিষদ

  • শ্রী তপন গোপ সাধু, জেলা প্রচার সম্পাদক, মহানগর পূজা উদযাপন পরিষদ

  • শ্রী শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক, পূজা পরিষদ, বন্দর উপজেলা

  • সতসংঘ ও পূজা পরিষদের অন্যান্য নেতা শ্রী বিশ্বজিৎ সাহা

অনুষ্ঠানটি ধর্মীয় শিক্ষার প্রসার, সাংস্কৃতিক চর্চা এবং শিশুশিক্ষার সঙ্গে সংহতি বৃদ্ধি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *