নারায়ণগঞ্জে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে এবং হযরত ওয়ায়েজ করুনী (রাঃ) ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় জেলার মাঠপর্যায়ের সাংবাদিকদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও স্থানীয় প্রায় অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন।

২০ রমজান (১০ মার্চ) মঙ্গলবার বিকেল ৩টায় চাষাঢ়াস্থ আবেদীন ভিলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম আরজু এবং সদস্য সচিব ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম এবং নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা।

সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, “রোজার মাসে আল্লাহর এবাদতের মাসে প্রকৃত অর্থে মাঠপর্যায়ের সাংবাদিকদের কথা ভেবেছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি। ব্যাক্তিগত স্বার্থের বাইরে এমন উদ্যোগ সমষ্টিগতভাবে সকল সাংবাদিকদেরকে সাহায্য করছে। ওয়ায়েজ করুনী (রাঃ) ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও আরো বিস্তৃতভাবে হবে।”

অনান্য অতিথিরা বলেন, সাংবাদিকদের সুখ-দুঃখে পাশে থেকে আয়োজিত এই যৌথ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা আরও বলেন, সুন্দর ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে সকল ধরনের অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. শাহ আলম, এইচ এম সেকান্দর, কাজী আনিসুল হক হীরা, মো. শহিদুল ইসলাম টিটু, মো. আসলাম মিয়া, শাহিন আহমেদ, মনির হোসেন, শেখ জাকির হোসেনসহ অন্যান্য সদস্য ও সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *