নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের কল্যাণে গড়ে ওঠা সংগঠন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র আহ্বায়ক মো. শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক খবর প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক এস এম ইকবাল রুমি, দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার সম্পাদক এস এম ইমদাদুল হক মিলন, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শহীদুল্লাহ রাসেল, সাপ্তাহিক প্রতিনিয়ত পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপু এবং দৈনিক রুদ্র কণ্ঠ পত্রিকার সম্পাদক শাহ আলম তালুকদার।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, একটি নিরপেক্ষ সাংবাদিক সংগঠন হিসেবে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি যেন সবসময় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে। তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় এমন উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এএইচ এম সেকান্দার আলী, মো. শাহ আলম, এম আর হায়দার রানা, মো. আসলাম মিয়া, কাজী আনিসুল হক হীরা, আবুল কালাম আজাদ, গাজী মো. সোহেল, সাদ্দাম হোসেন মুন্না, মো. আল আমিন, জসিম উদ্দিন, জুবেল হাসান রানেল, হারুন অর রশিদ সাগর, মো. সাদ্দাম হোসেন মির্জা, জাকির আহমেদ, শাহিন আহমেদ, মো. সাজ্জাদ আহমেদ, শিপন জোমাদ্দার, মো. আসাদুজ্জামান তালুকদার, মো. রাকিবুল হাসান ও রাব্বি আয়ানসহ অনেকে।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *