মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জনসেবা ও জেলার সার্বিক উন্নয়নে অধ্যাপক মামুন মাহমুদের বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে তার সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জেলার স্বাস্থ্যখাতসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।