নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের পরিচয় ব্যবহারকারী প্রতারক গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ

 

গত ৪ নভেম্বর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের নাজির হিসেবে কর্মরত জনাব মুহাম্মদ কামরুল ইসলাম (৪৬) ফতুল্লা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয় যে, অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল নম্বর ০১৩৪০৯৬৪৮১৫ ব্যবহার করে নারায়ণগঞ্জ জেলার বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয়ের পরিচয় ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ও ট্রুকলারে “ডিসি, নারায়ণগঞ্জ” নাম প্রদর্শন করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছিল।

প্রতারক ব্যক্তি চাকরির প্রলোভন দেখিয়ে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাকা গ্রহণ করছিলেন

পরে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. সোহেল রানা এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ইনস্পেক্টর মো. এনায়েত হোসাইন এর নেতৃত্বে একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৪ নভেম্বর ২০২৫ রাত ৯টা ৫ মিনিটে প্রতারক
মো. রিয়াজ হোসেন (৩৭),
পিতা– আবুল হোসেন,
মাতা– মফিজা বেগম,
সাং– ডুবের দিয়া, থানা– বাবুগঞ্জ, জেলা– বরিশাল,
কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন খানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়

এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রিয়াজ হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কর্মকর্তার ছবি ও নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন।

তার বিরুদ্ধে সরকারি কর্মচারী পরিচয়ে প্রতারণা করার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা গ্রহণ করা হয়েছে।

পরে মামলার প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে ৭ (সাত) দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *