নারায়ণগঞ্জ সদরে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত সেবা ক্যাম্প অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

শুক্রবার নারায়ণগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত ‘ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প’ শীর্ষক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে ভূমি সংক্রান্ত তথ্য হালনাগাদ ও সংশোধনের বিষয়ে জনসাধারণকে সরাসরি সেবা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সেবা গ্রহণের অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনেন।

তিনি বক্তব্যে বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে অটোমেশন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই তাদের জমির তথ্য সংশোধন ও হালনাগাদ করতে পারছেন।

কার্যক্রম চলাকালে সেবা গ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে।

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে ভূমি সংক্রান্ত জটিলতা কমে আসে এবং জনগণ দ্রুত ও সহজে সেবা পেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *