নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলীর আয়োজনে ইফতার মাহফিল

মোহাম্মদ হোসেন হ্যাপী

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা-এর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলের নিজ অর্থায়নে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সদর উপজেলা কার্যালয়ের কনফারেন্স কক্ষে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা মোহাম্মদ আসাদুজ্জামান নূর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন অঞ্চলের ঠিকাদারগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *