নাসিক ১৮নং ওয়ার্ড শহীদনগর,আল -আমিন নগর, ও সুকুমপট্টি সমস্যা সমাধানে নগর ভবন এলাকাবাসী

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ১৮নং ওয়ার্ড শহীদনগর, আল-আমিন নগর, সুকুমপট্টি এলাকায় পূর্বের উদ্যোগ নেওয়া ২ টি সমস্যা নিয়ে বিস্তর আলোচনায় যা জানা গেছে স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে তা নিম্নরুপ শহীদনগর ও আল- আমিন নগর বাসীর বিষফোঁড়া ময়লার ভাগাড় নিয়ে সন্তোষজনক বার্তা দিয়েছেন, ১৭-১১-২৫ রোজ সোমবার দুপুর ২টায় বর্তমান সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা {সিইও} এবং সচিব {উপসচিব } মোঃ নূর কুতুবুল আলম তিনি আমাদের ময়লার সমস্যা সমাধানে তাৎক্ষণিক পরিচ্ছন্নতা বিভাগ ও যান্ত্রিক বিভাগের প্রধানদের আমাদের সাথে প্রেরণ করেছিলেন। ময়লার ভাগাড় কে মাঠ বানাতে কি করনীয় তা দেখে জানানোর জন্য।

আমরা আশা করছি আগামী সপ্তাহেই ময়লার ভাগাড়ে মাঠ বানানোর কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সুকুমপট্টি মোড় থেকে গাউসুল আলম জামে মসজিদ পর্যন্ত ড্রেন পরিষ্কার ও ভাঙ্গা রাস্তা মেরামতের জন্য পূর্বের আবেদন করা স্মারকলিপির আপডেট জানতে চাই, তখন নাসিক এর সুযোগ্য দক্ষ সচিব ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা {সিইও} মোঃ নূর কুতুবুল আলম সাহেব তাৎক্ষণিক ২ জন দক্ষ ইঞ্জিনিয়ার আমাদের সাথে প্রেরণ করেন। উক্ত রাস্তা সরেজমিনে পরিদর্শন করে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য।

তারপর ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে নিয়ে আমরা ভাঙ্গা রাস্তা ও ড্রেন দেখাই এবং এলাকাবাসীর সমস্যা তুলে ধরি, তারা সবকিছু দেখে তরিত সিদ্ধান্ত নিয়ে ঠিকাদারকে ফোন কলের মাধ্যমে অনুমতি দেয় আগামীকাল থেকে কাজ শুরু করে ড্রেন পরিষ্কার করার জন্য, এবং ভাঙ্গা রাস্তা আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কারের আশ্বাস দেন। সেজন্য ১৮নং ওয়ার্ড ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সুযোগ্য দক্ষ ন্যায়পরায় সচিব মহাদয় ও বর্তমান যিনি নাসিক ভারপ্রাপ্ত সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা {সিইও} হিসাবে দায়িত্বপ্রাপ্ত মোঃ নূর কুতুবুল আলম সাহেব কে আন্তরিক ধন্যবাদ তার পদ পদবীর সুস্বাস্থ্য মঙ্গল কামনা করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *