নিয়োগ বিজ্ঞপ্তি
১৫/১০/২০১৫
সরকারি বিধি মোতাবেক মেরীরহাট মডেল কলেজ, ডাকঘর মেরীরহাট, উপজেলা পলাশবাড়ী, জেলা গাইবান্ধা এর জন্য নিম্নোক্ত পদে কিছু জনবল নিয়োগ করা হইবে।
১। প্রভাষক: বাংলা, ইংরেজী, পদার্থ, রসায়ন, গণিত, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, অর্থায়ন উৎপাদন ও বিপনন, মনোবিজ্ঞান, ভূগোল, কৃষি, সমাজবিজ্ঞান বিষয়ে ০১জন করে নিয়োগ দেওয়া হইবে। এনটিআরসিএ কর্তৃক সনদ প্রাপ্ত আবশ্যক।
২। প্রদর্শক: পদার্থ, রসায়ন, জীব প্রতি বিষয়ে ০১ জন করে। শিক্ষাগত যোগ্যতা: বিএসসি পাস। কম্পিউটার, কম্পিউটারের ক্ষেত্রে স্নাতকসহ সংশ্লিষ্ট সার্টিফিকেট।
৩। হিসাব সহকারী ০১ জন, শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি(ব্যবসায় শিক্ষা)/সমমান। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/ শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহনযোগ্য হবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তী প্রকাশের ৩০দিনের মধ্যে জনতা ব্যাংক, পলাশবাড়ী শাখার সঞ্চয়ী হিসাব নং-৯৪৭৫/৫ এর অনুকুলে ৫০০/- (পাঁচশত) টাকা ব্যাংক ড্রাফ্ট/ পোস্টাল অর্ডার/কলেজ মানি রশিদ মূলে জমা (যাহা অফেরত যোগ্য), দুই কপি সদ্য তোলা রঙ্গিন ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ অধ্যক্ষ বরবার দরখাস্ত আহবান করা যাচ্ছে।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
মেরীরহাট মডেল কলেজ মেরীরহাট, পলাশবাড়ী, গাইবান্ধা
নিয়োগ বিজ্ঞপ্তি
২০/০৩/২০১৯
সরকারি বিধি মোতাবেক ২০১৮ সালের নীতিমালা অনুযাযী মেরীরহাট মডেল কলেজ, ডাকঘর মেরীরহাট, উপজেলা পলাশবাড়ী, জেলা গাইবান্ধা এর জন্য নিম্নোক্ত পদে কিছু জনবল নিয়োগ করা হইবে।
১। পদের নাম: ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ০১জন। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষযে সহ বিজ্ঞান বিভাগে এসএসসি অথবা সমমান দ্বিতীয বিভাগ।
২। পদের নাম: ল্যাব সহকারী রসায়ন, পদার্থ ও জীব বিজ্ঞান ১জন। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী।
৩। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ০১ জন। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান সরকারি অনুমোদনকৃত প্রতিষ্ঠান হতে ০৬ (ছয়) মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে।
৪। এমএলএসএস অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী, নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া, শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি অথবা সমমান। বিজ্ঞপ্তী প্রকাশের ১৫দিনের মধ্যে জনতা ব্যাংক, পলাশবাড়ী শাখার সঞ্চয়ী হিসাব নং-৯৪৭৫/৫ এর অনুকুলে ৫০০/-(পাঁচশত) টাকা ব্যাংক ড্রাফ্ট/ পোস্টাল অর্ডার/কলেজ মানি রশিদ মূলে জমা (যাহা অফেরত যোগ্য), দুই কপি সদ্য তোলা রঙ্গিন ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ অধ্যক্ষ বরবার দরখাস্ত আহবান করা যাচ্ছে। অধ্যক্ষ মেরীরহাট মডেল কলেজ মেরীরহাট, পলাশবাড়ী, গাইবান্ধা