নির্বাচনের আগ মুহূর্তে দেশপ্রেমিক ভোটারদের প্রতি ইজাজ শাফিন চৌধুরীর আহ্বান

নাবিন আহমেদ:

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ইজাজ শাফিন চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশপ্রেমিক জনগণের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন।

গতকাল বুধবার একটি আবেগঘন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উনি বিষয়টি সাধারণ শিক্ষার্থী ও জনসাধারণের কাছে উনার বার্তাটি প্রেরণ করেন…

তিনি বলেন, “আপনারা যারা এই দেশটাকে ন্যূনতম ভালোবাসেন এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আদর্শে বিশ্বাসী—তারা অন্তত এই বাকি কয়েকটি মুহূর্ত কাজে লাগান। সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল ফোন এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজ নিজ এলাকার বাংলাদেশপন্থী প্রার্থীর পক্ষে জনমত গড়ে তুলুন।”

তিনি আরও বলেন, “ধর্ম ব্যবসায়ী, দুর্নীতিবাজ, নারী ও প্রগতিবিরোধী এবং স্বাধীনতাবিরোধী চক্রের কুকর্ম জনগণের সামনে তুলে ধরুন। সচেতনতা সৃষ্টি করুন। অন্যথায় ১৩ তারিখ থেকে আফসোসের শেষ থাকবে না। প্রিয় দেশটিকে পুরনো হায়েনা-শকুনদের হাতে তুলে দেবেন না। বাংলাদেশকে একটি চরমপন্থামুক্ত, আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ হোন।”

ইজাজ শাফিন চৌধুরী মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানের পক্ষে ভোট প্রার্থনা করেন।

তিনি আহ্বান জানান—

“প্রথমে নিজের পরিবারের কাছে, তারপর প্রতিবেশী, আত্মীয়-স্বজন, পরিচিতজন ও সহকর্মীদের কাছে ভোট চান। ১২ তারিখ ভোটের দিন সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করুন। আপনার একটি ভোটই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ।”

পরিশেষে তিনি বলেন, “দেশ রক্ষায়, গণতন্ত্র রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার স্বার্থে সচেতন সিদ্ধান্ত নিন।”

 

**প্রচার বিভাগ**

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ছাত্রদল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *