মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের পঞ্চবটী মোড়ে সড়কের ওপর অবৈধভাবে নির্বাচনি ক্যাম্প স্থাপনের দায়ে এনসিপি (শাপলা কলি প্রতীক) ও এক স্বতন্ত্র প্রার্থী (হরিণ প্রতীক)-এর প্রতিনিধিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) পঞ্চবটী মোড়ে এনসিপি এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে সড়কের ওপর নির্বাচনি ক্যাম্প স্থাপন করা হয়। বিষয়টি “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫”-এর ১৩(ঘ) ধারা লঙ্ঘনের শামিল হওয়ায়, একই বিধিমালার ২৭ ধারা অনুযায়ী উভয় প্রার্থীর প্রতিনিধির বিরুদ্ধে পৃথক দুটি মামলায় প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে অবৈধ ক্যাম্প অপসারণের অঙ্গীকার করেন এবং সঙ্গে সঙ্গে অপসারণ কার্যক্রম শুরু করেন। এ সময় ভবিষ্যতে নির্বাচনি আচরণ বিধিমালা যথাযথভাবে অনুসরণের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহাম্মদ শাহরিয়ার পারভেজ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।