কামরুল ইসলাম:
পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে ২৬ অক্টোবর ২০২৫ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।
সভায় বান্দরবান জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ক্যাম্প ও চেকপোস্টসহ পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সরা সরাসরি এবং অনলাইন প্ল্যাটফর্ম জুম-এর মাধ্যমে যুক্ত ছিলেন।
এসময় পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, পরামর্শ ও মতামত মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, “সকল পুলিশ সদস্যের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে”— পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় বান্দরবান জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।