খসরু মৃধা:
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের হারবাইদ বাইতুল হুদা কেন্দ্রীয় জামে মসজিদে ৪২ নং ওয়ার্ডের ৮৮টি মসজিদের ইমাম ও খতিবদের সাথে মঙ্গলবার (১০ মার্চ) সকালে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি সামসুদ্দীন খন্দকার। মতবিনিময় সভার সঞ্চালনা করেন হারবাইদ পূর্ব পাড়া জামে মসজিদ এর খতিব মাওলানা মাহাদী হাসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা যুবদলের সদস্য সচিব এবং ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
-
পূবাইল থানা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম
-
পূবাইল থানা ওলামা পরিষদের প্রচার সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ রব্বানী
-
৪২ নং ওয়ার্ড ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম
-
হারবাইদ পূর্ব পাড়া জামে মসজিদের খতিব মুফতি জহিরুল ইসলাম
-
কুদাব কেন্দ্রীয় ঈদগাহের খতিব মুফতি আবু সায়েম পালোয়ান প্রমুখ
সভায় অংশগ্রহণকারীরা ধর্মীয় শিক্ষা, সমাজকল্যাণ এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন এবং এলাকার শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করা হয়।