খসরু মৃধা:
রিটেইল চেইন শপ ‘ডেইলি শপিং’-এর ১০৭তম আউটলেট চালু করা হয়েছে। সম্প্রতি গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মিরের বাজারে, পূবাইল থানা প্রেসক্লাবের বিপরীত পাশে জহির উদ্দিন সুপার মার্কেটে (১১ এপ্রিল) শনিবার সকালে আউটলেটটি উদ্বোধন করেন ডেইলি শপিং-এর ডি.জি.এম (অপারেশন) ফিরোজ আলম।
নতুন এ আউটলেটে পণ্যের ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা, ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার সুযোগসহ ক্রেতাদের মেম্বারশিপ সুবিধা রয়েছে। অন্যান্য আউটলেটের মতো এখানেও বিভিন্ন ধরনের গৃহস্থালি পণ্য, পানীয়, শিশু খাদ্য, দুগ্ধজাত পণ্য, প্রসাধনী, তৈজসপত্রসহ বিভিন্ন মানসম্পন্ন পণ্য পাওয়া যাচ্ছে।
ফিরোজ আলম বলেন, বিভিন্ন এলাকায় অবস্থিত ডেইলি শপিং-এ আমরা ক্রেতাদের চাহিদার প্রতি মনোযোগ দিচ্ছি এবং সে অনুযায়ী সেবা প্রদান করছি। ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় ডেইলি শপিং-এর শাখা খোলা হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে রাজধানীর মধ্যবাড্ডায় আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে রিটেইল চেইন শপের জগতে যাত্রা শুরু করে ‘ডেইলি শপিং’। অনুষ্ঠানে ‘ডেইলি শপিং’-এর ম্যানেজার (বিজনেস এক্সপানশন) হাসানুর রহমান, ডেপুটি ম্যানেজার (অপারেশন) সাখাওয়াত হোসেন, মিরের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহ্বায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব ফজলু মোল্লা, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হারুনুর রশিদ লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বত্বাধিকারী হারুনুর রশিদ লিটন বলেন, ব্যবসা মানে শুধু মুনাফা নয়, বরং গ্রাহকের আস্থা ও মানসম্মত সেবা নিশ্চিত করা। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং প্রতিষ্ঠানটি যেন সততার সাথে পরিচালনা করা যায় সেই প্রত্যাশা ব্যক্ত করেন।