পূবাইল থানা যুবদলের (আংশিক) কমিটি ঘোষণায় পূবাইলে ঝাড়ু মিছিল

খসরু মৃধা:

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় পূবাইল থানা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্তি এবং নতুন কমিটি (আংশিক) ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন পূবাইল থানা যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (০৭ জানুয়ারি ২০২৫) রাতে অনুষ্ঠিত ঝাড়ু মিছিলে উপস্থিত ছিলেন পূবাইল থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার মোড়ল, ১ নং যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন সরকার, পূবাইল থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক আজমিন খান, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম রিজভী, পূবাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এম আলম মোল্লা, গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, পূবাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, পূবাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রোমাজ্জল হোসেন জামাল, গাজীপুর মহানগরের সাবেক ছাত্রদল নেতা সোহরাব হোসেন, যুবদল নেতা আবু হানিফ মোল্লা, পূবাইল থানা যুবদল নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ ও শুকুর আলী, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা ডলার সোহেল, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুলহাস জুবায়ের, ৪২ নং ওয়ার্ড যুবদল নেতা মাহবুব খান ও ইয়াসিন পাঠানসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *