পূর্বধলার মামলার বাদী আকতার আলী বিচারের আশায় আদালতে ঘুরছে। প্রতিপক্ষের হুমকি

 মোশারফ হোসেন জসিম পাঠানঃ নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলাধীন নারায়ন ডহর গ্রামের মৃত আলী হোসেন এর ছেলে মোঃ আকতার আলী মামলার বাদী বিচারের আশায় আদালতে ঘুরছে। সূত্রে জানা যায় গত ৩/৯/২৪ ইং তারিখ সকাল প্রায় ১০ দিকে একই গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া তার লোকজন দেশি অস্ত্র সস্ত্র নিয়ে আকতার আলী জমিতে জোর পূর্ব ভাবে ঘর নির্মাণ করার জন্য চেষ্টা করে। আকতার আলী বাধ দেয় এসময় জুলেখা খাতুন গুরুত আহত হয় এবং শ্লীলতাহানি করে স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে আকতার আলী বাদী হয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রতিপক্ষ মোঃ সুজন মিয়া সহ ৯ জন কে আসামি করে। যাহার মামলা নং ২৪ তারিখ ১২/৯/২৪ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬/১১৪/৩৪/PC রুজু হয়। উক্ত মামলাটি বিচারাধীন থাকায়, মামলার আসামিগণ ক্ষিপ্ত হয়ে। মামলার বাদী ও তার পরিবারবর্গ লোকজনকে মামলা তুলে নেবার ও প্রাণ নাশের হুমকী সহ জোর পূর্বক ফসলি জমির ধান কেটে নেবার ব্যাপক চেষ্টা চালাচ্ছে। এই নিয়ে পুরো এলাকা আলোচনা সমালোচনা ঝড় উঠে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার গণমাধ্যম কর্মী গণ ও মানবাধিকার কর্মীগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম বাসি কাছে বিষয়টি জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলেন দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের চলে আসছে আসামি পক্ষ আরো কথা শুনেনা । এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা সু দৃষ্টি কামনা করছে মামলার বাদী ও তার পরিবারবর্গ। প্রকাশ থাকে যে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা…চলবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *