কামরুল ইসলাম:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ড. মুহাম্মদ ইউনুস মহোদয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে আজ ৭ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে একটি গুরুত্বপূর্ণ স্পট পরিদর্শন, নিরাপত্তা ব্রিফিং ও দিকনির্দেশনা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয় বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থাপনা সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব এবং সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ জুনায়েত কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব শেখ মোঃ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল), হাটহাজারী থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।