ফতুল্লায় অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরের আগুনে দগ্ধ হয়ে আনোয়ারা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানার কায়েমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম ওই এলাকার হোসেন মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং মৃত আব্দুল আজিজের স্ত্রী।

পুলিশ জানায়, প্রচণ্ড শীতের কারণে শনিবার বিকেল চারটার দিকে আনোয়ারা বেগম রান্নাঘরের চুলার সামনে বসে আগুন পোহাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তাঁর পরিধেয় কাপড়ে আগুন লেগে যায়। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়। ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *