আব্দুর রহিম জয়, বগুড়া:
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ ঘোষিত ৭ দফা দাবী বাস্তবায়নের গুরুত্ব, আন্দোলনের যৌক্তিকতা এবং শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি আজ (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বগুড়ার বিট পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মোঃ নাফিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন সৈকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌশলী মোহাম্মাদ আছাদুল হক এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ ফজর আলী লিটন।
সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী মোস্তফা আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইডিইবি’র সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন হিরু, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ শ্যামলী আকতার, নির্বাহী সদস্য মোঃ জিয়াউল হক, সংগ্রাম পরিষদের নেতা মোঃ জাকারিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজক: বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, বগুড়া জেলা শাখা।