বগুড়া শিবগঞ্জে দি জিনিয়াস একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় অবস্থিত দি জিনিয়াস একাডেমি স্কুলে এক জাঁকজমকপূর্ণ অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার (০৪-১২-২০২৫) দুপুর তিনটায় অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মতিন মন্টু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন ফটু

এছাড়াও বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: মাওলানা আমিনুল ইসলাম (খতিব, মোকামতলা কেন্দ্রীয় জামে মসজিদ), মামুন তালুকদার (সভাপতি, মোকামতলা ইউনিয়ন বিএনপি), রোকন ও দৌলা রুবেল (সাধারণ সম্পাদক, মোকামতলা ইউনিয়ন বিএনপি) ও সারোয়ার জাহান সরদার রাজু (সভাপতি, মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়)

সমাবেশের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে তাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *