বনানীতে ফ্ল্যাট ভাড়া নিয়ে স্পার নামে অসামাজিক কার্যকলাপ, শহীদ নামের ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রাজধানীর অন্যতম অভিজাত আবাসিক এলাকা বনানী। ধনাঢ্য ব্যক্তিদের নিরাপদ বসবাসের স্থান হিসেবে পরিচিত এ এলাকায় সম্প্রতি অসামাজিক কার্যকলাপ নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র উদ্বেগ। অভিযোগ উঠেছে, বনানী থানার কবরস্থান সংলগ্ন একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে আওয়ামী লীগ–ঘনিষ্ঠ শহীদ নামে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন অবৈধ স্পা সেন্টার ও ব্ল্যাকমেইলিং চক্র।

স্থানীয়রা জানান, শহীদ তার স্পা সেন্টারে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন ধনী ব্যক্তিকে ডেকে নিয়ে যান। সেখানে গোপন ক্যামেরার মাধ্যমে আপত্তিকর অবস্থার ভিডিও ধারণ করে পরবর্তীতে তাদের ব্ল্যাকমেইল করা হয়। এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগ আরও রয়েছে, শহীদ প্রশাসনের কিছু সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করে দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের দাবি, বনানী থানার কিছু কর্মকর্তাও বিষয়টি জেনেও চোখ বন্ধ করে রেখেছেন। মাসশেষে নিয়মিত মাসোহারা পৌঁছে যাওয়ায় তারা সরাসরি হস্তক্ষেপ করছেন না বলে অভিযোগ।

পাঁচ পর আগস্টের পর মানুষ আশা করেছিল এসব মাসোহারা-বাণিজ্য বন্ধ হবে। কিন্তু অভিযোগ অনুসারে, পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বরং ভুক্তভোগীরা আরও আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে জানতে বনানী থানার ওসিকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি। অন্যদিকে সাংবাদিক পরিচয় দিলে শহীদ ফোন কেটে দেন বলেও অভিযোগ রয়েছে।

জানা গেছে, শহীদ বর্তমানে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের একটি থানার সভাপতির দায়িত্বে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *