বরুড়ায় দুর্নীতিবিরোধী দিবসে তারুণ্যের শপথ: সততাই হবে আমাদের পরিচয়

মোঃ আনজার শাহ:

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) কুমিল্লার বরুড়ায় তরুণ প্রজন্মকে সততার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আলোচনা সভা, র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, “আজকের তারুণ্যই আগামীর নেতৃত্ব। সৎ পথে থেকে তারা এগিয়ে গেলে কোনো শক্তিই তাদের থামাতে পারবে না।” তিনি তরুণদের দুর্নীতিবিরোধী আন্দোলনের অগ্রদূত হিসেবে গড়ে ওঠার প্রতি উৎসাহিত করেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্নীতি শুধু অপরাধই নয়—এটি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান অন্তরায়। উন্নয়ন ব্যাহত হয়, ন্যায়বিচার দুর্বল হয় এবং সামাজিক স্বপ্ন ভঙ্গ হয়—এর সব কারণ দুর্নীতি। তাই দুর্নীতি প্রতিরোধ কেবল সরকারের নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব।

সভায় ঘুষ, অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে নৈতিক চরিত্র গঠনের আন্দোলন জোরদার করার এবং সামাজিক মাধ্যমে সৎ উদ্যোগ প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে তরুণদের ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *