বরুড়া থানা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মাসুদ-সম্পাদক সুজন

মোঃ আনজার শাহ:

কুমিল্লার বরুড়া উপজেলার জনপ্রিয় সাংবাদিক সংগঠন বরুড়া থানা প্রেস ক্লাবের ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ৩টায় বরুড়া পৌরসদরের একটি অডিটোরিয়ামে ভোটাভুটির মাধ্যমে এ কমিটি নির্বাচিত হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। স্থানীয় সাংবাদিকদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিনের মাসুদ মজুমদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজন মজুমদার। সিনিয়র সহসভাপতি হয়েছেন দৈনিক ঢাকার সোহেল খন্দকার এবং সহসভাপতি হয়েছেন যুগান্তরের শরীফ বিন ওয়াহাব।

সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুমিল্লার ডাকের নাছির উদ্দীন এবং ভোরের ডাকের খোরশেদ আলম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন কালবেলার সৌরভ চন্দ্র লোধ এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক সংগ্রামের মনিরুজ্জামান নিজামী।

প্রচার সম্পাদক হয়েছেন জাগ্রত টিভির রাকিবুল ইসলাম। অর্থ ও দপ্তর সম্পাদক হয়েছেন মর্নিং২৪-এর জাহাঙ্গীর হোসেন মীর। সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন স্বদেশ জার্নালের নয়ন দেওয়ানজী। সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন গণজাগরণের তোফাজ্জল হোসেন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের আরিফ আজগর, স্টার নিউজের আব্দুল্লাহ আল মারুফ, প্রতিদিনের বাংলাদেশের সজিবুল ইসলাম, জাতীয় পল্লী সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক আনজার শাহ এবং জিটিভির আরাফাত হোসেন।

এছাড়া উপদেষ্টা পদে রয়েছেন প্রেজেন্ট টাইমসের আবুল হোসেন সাজু ও সমাজ কণ্ঠের মাহবুব কবির।
নবনির্বাচিত সভাপতি মাসুদ মজুমদার বলেন, “আমরা সবাই মিলে বরুড়ার সাংবাদিকতার মান উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করব। স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সাধারণ সম্পাদক সুজন মজুমদার বলেন, “নতুন কমিটি সবার সহযোগিতায় প্রেস ক্লাবকে আরও শক্তিশালী করতে কাজ করবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমরা সোচ্চার থাকব।”

উল্লেখ্য, বরুড়া থানা প্রেস ক্লাব বরুড়া উপজেলার সবচেয়ে পুরোনো ও সক্রিয় সাংবাদিক সংগঠন। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ সংগঠনের সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *