কক্সবাজার প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের কক্সবাজার জেলা কমিটির প্রথম সভা ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের জেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দিদারুল ইসলাম কাজল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মতিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনন্দিন পত্রিকার সম্পাদক ইকবাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক জাহাঙ্গীর এবং নির্বাহী সম্পাদক আব্দু শুক্কুর।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান। এছাড়া সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মুজতবা আলী, নুরুল হোসাইন, মো. আব্বাস চৌধুরী, আরাফাত সিকদার ও রাহুল ইসলাম রাহাত।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ও আমান আলেয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলী হায়দার মিয়া, অর্থ সম্পাদক জামাল উদ্দিন ইসলাম, দপ্তর সম্পাদক এসএমটি মনির মিয়া, প্রচার সম্পাদক রাসেল তালুকদার, সহ-প্রচার সম্পাদক মো. হোসেন সুমন এবং ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল ফারহাদ।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।