স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মাস্টারের, স্বাক্ষরিত একটি চিঠিতে, এই বিবৃতি দেওয়া হয়, বিবৃতিতে বলা হয়,সভা সর্বসম্মতি ক্রমে নিমে সিদ্ধান্ত/প্রস্তাবলি সর্বসম্মতিকরমে অনুমোদিত ও গৃহীত হয় , বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেভারেশনের সভাপতির পদ শূন্য থাকায় ফেডারেশনের বিদ্যমান সহ-সভাপতি,জনাব গোলাম কিবরিয়া মিয়াজীকে উক্ত শূন্য পদে ভারপ্রাত সভাপতি হিসেবে কো-অপশন করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত ওঅনুমোদিত হয় |
সহ-সভাপতি জনাব গোলাম কিবরিয়া মিয়াজী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কো-অপশন হওয়ায় সহ- সভাপতির পদটি শূন্য হয়ে পড়ে | উক্ত সুন্য পদে জাতীয়তাবাদী শ্রমিক দল, কেন্দ্রীয় কার্যনির্বাহীকমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুল করিম মজুমদারকে সহ-সভাপতি পদে কো-অপশন করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয় ৷
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কর্তক বিগত দিনের জাহাজী শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের সকল কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয় ৷
সভায় আর কোনো আলোচনা না থাকায়, সভার সভাপতি,উপস্থিতে ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মরহুম সভাপতি জনাব মোজাম্মেল হক এর আত্মার মাগফিরাত কামনা ও উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন ৷