বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি গাজীপুর জেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সুমন প্রধান:

বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি গাজীপুর জেলা শাখার উদ্যোগে এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের রসুলবাগ আবাসিক এলাকায় অবস্থিত কবি নজরুল একাডেমী স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয়।

মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী খালেদা জিয়াসহ সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তারেক রহমান এবং গাজীপুর–৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি গাজীপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ সুমন প্রধান। অনুষ্ঠানে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিলটি শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশে সম্পন্ন হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *