বাগেরহাট–১ আসনে নির্বাচনে নামার ঘোষণা দিলেন আমিনুল ইসলাম (এফসিএ)

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট–১ সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ এবি পার্টির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আমিনুল ইসলাম (এফসিএ)। তিনি ব্যক্তিগত সিদ্ধান্তের কথা জানিয়ে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আমিনুল ইসলাম (এফসিএ) লিখেছেন, “আমার ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী বাগেরহাট–১ আসন থেকে নির্বাচন করবো। আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই।” তার এই ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ এবি পার্টি বর্তমানে ১০ দলীয় জোটভুক্ত হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। সেই প্রেক্ষাপটে, আমিনুল ইসলাম (এফসিএ)-এর নির্বাচন করার ঘোষণাকে বাগেরহাট–১ আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে এলাকার উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তার এই ঘোষণায় সাধারণ ভোটারদের মধ্যেও আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে।

রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু—বাগেরহাট–১ আসনে আসন্ন নির্বাচনে কে হাসবেন শেষ হাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *