বোয়ালখালীতে নিখোঁজ হওয়া ব্যাক্তি পুকুরে লাস হয়ে ভেসে উঠছে

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী।

বোয়ালখালীতে ৪ দিন আগে নিখোঁজ হওয়া মো: জসীম উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বিদগ্রাম এলাকার একটি পুকুরে ভেসে ওঠে।

জসীম উদ্দীন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বুড়া মসজিদ এলাকার মাতব্বর বাড়ির মরহুম আহমদ ছৈয়দের ছেলে।

জসীমের বড় ভাই মো. কাশেম জানান, সকালে খবর পেয়ে জসীমের মরদেহ শনাক্ত করেছেন। জসীম গত ৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। জসীম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। মরদেহে পচন ধরে গেছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহফুজুর রহমান বলেন, মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *