স্টাফ রিপোর্টার:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দেশনেত্রী ফোরাম (বিএনপি) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
শুক্রবার ভোরে দলীয় নেতাকর্মীদের নিয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতারা শহীদ মিনারে উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশনেত্রী ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহ আলম রেজা, সহ-সভাপতি বাহার উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক লায়ন মোঃ হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু, মোঃ দেলোয়ার হোসেন, বাচ্চু মিয়া ও মোছাঃ আসমা।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোতালেব হোসেন মিন্টু, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রুকাইয়া ইসমাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এলিনা সিদ্দিকা এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই বাঙালি জাতি মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছে। তাঁদের এই আত্মদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশ ও গণতন্ত্রের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, ভাষা আন্দোলনের শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।