ভোলার মনপুরায় দুস্থ রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা

মোঃ আব্দুল গফুর সিকদার:

মনপুরা উপজেলার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদে উল্লিখিত অসহায় রাকিব ও তার পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে হিউম্যান রাইটস মনপুরা শাখা। মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটির পক্ষ থেকে রাকিবের পরিবারকে খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস মনপুরা শাখার সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আরিফুর রহমান চৌধুরী, সহ-সম্পাদক তামজিদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক হাফেজ আবদুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা পরিদর্শক মনির আহাম্মেদ, হিউম্যান রাইটস উপদেষ্টা ও নারী উদ্যোক্তা শামসুর নাহার মিনু চৌধুরী এবং দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর তুষার কান্তি দত্ত ও সাংবাদিক মেহেদী হাসান।

উপস্থিত অতিথিরা মনপুরার অসহায় রাকিবের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *