মতলব উত্তরে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

আবদুল আউয়াল:

আনন্দঘন, উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে মতলব উত্তর উপজেলা মাঠে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিস তুলে দেন চাঁদপুর মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদা কুলসুম মনি। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও কারিকুলাম এক্টিভিটিতে বিশেষ মনোযোগী হওয়ার আহ্বান জানান।

চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রহুল উল্লাহর সভাপতিত্বে ও মতলব উত্তর সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর ভূমি কমিশনার রহমত উল্লাহ, মতলব উত্তর মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, মতলব উত্তর ওসি কামরুল, মতলব উত্তর চেংগারচর প্রেসক্লাবের ডালিমসহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এই সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে মাঠে শৃঙ্খলা রক্ষা ও খেলা পরিচালনার তদারকি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *