মনপুরা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ পালিত।

মনপুরা জেলা প্রতিনিধ:

১৪ই ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মনপুরা উপজেলা চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তূপ অর্পণ করে দিনের কার্যসূচী শুরু হয়।

শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ এর আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব পাঠান মোঃ সাইদুজ্জামান, উপজেলা নিবার্হী অফিসার, মনপুরা, ভোলা
উপস্থিত ছিলেন মনপুরা থানার ওসি জনাব মোঃ খাইরুল কবির

উপস্থিত ছিলেন জনাব মোঃ আহসান তাওহিদ। মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা মনপুরা ভোলা
উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনপুরা ভোলা আছেন মনপুরা, ভোলা
উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান মিলন মাতব্বর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনপুরা, ভোলা উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহবুব আলম শাহিন মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনপুরা, ভোলা

শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জনাব, পাঠান মোঃ সাইদুজ্জামান বক্তব্যের শুরুতে তিনি বলেন ,পাকিস্তান হানাদার বাহিনী নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে যখন দিশেহারা তখন তাদের মাথায় এক নীল নকশা এলো ।তখন তারা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের অর্থাৎ বুদ্ধিজীবী সন্তানদের হত্যার পরিকল্পনা করলো। যেন বাংলাদেশ স্বাধীন হলেও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বাংলাদেশ যেন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় এটাই ছিলো হানাদার বাহিনীর পরিকল্পনা। আজকের এই দিনে আমরা উপলব্ধি করতে পারছি যদি সেদিন বুদ্ধিজীবীদের আমরা না হারাতাম আমাদের এই আজকের বাংলাদেশ অনেক আগেই বিশ্বের বুকে আরও সমৃদ্ধশালী হয়ে প্রকাশ পেত। যে সকল বুদ্ধিজীবীগণ জাতিকে তাদের মেধা দিয়ে সহযোগিতা করবেন কেউ শিল্পক্ষেত্রে কেউ স্থাপত্য ক্ষেত্রে কেউ শিক্ষা ক্ষেত্রে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে।আমরা তাদেরকে হারিয়ে স্বাধীনতা পেয়েছি ঠিকই কিন্তু জাতির অবর্ণনীয় ক্ষতি হয়ে গেছে সেদিন, আজ আমাদের শপথ নিতে হবে আমরা শুধু দিবস পালনের সীমাবদ্ধ না থেকে তাদেরকে শ্রদ্ধা বরে যেন স্মরণ করতে পারি তাদের সে কাঙ্খিত স্বপ্নকে যেন আমরা বাস্তবে রূপ দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি তাহলেই জাতি হিসেবে আমরা স্বার্থক হবো, শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি পাবে এবং পরাজিত শক্তি দেখতে পাবে। আমাদের অঙ্গীকার হোক আমরা যেন বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষক ছাত্র ছাত্রীবৃন্দ, বক্তব্য শেষে শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন মনপুরা উপজেলা মডেল মসজিদের ইমাম জনাব মোঃ মফিজুল ইসলাম।
মোঃ আব্দুল গফুর শিকদার ভোলা জেলা প্রতিনিধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *