ময়দানহাট্টা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সবুজের দোয়া প্রার্থনা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রাসেল মাহমুদ সবুজ এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

তিনি শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

সরেজমিনে ময়দানহাট্টা এলাকায় গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সবুজ নিয়মিতভাবে অসহায় ও অবহেলিত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। বিভিন্ন সামাজিক উদ্যোগেও তার সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রাসেল মাহমুদ সবুজ জানান, নির্বাচিত হলে তিনি ময়দানহাট্টা ইউনিয়নকে একটি আধুনিক ও সেবামুখী ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।

তিনি ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *