মোহাম্মদ হোসেন সুমন:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মাইক্রোস্কোপ সায়েন্স কেয়ার কক্সবাজারের উদ্যোগে দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদরাসার পরিচালক উস্তাজুল হুফফাজ শায়খ হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী।
অনুষ্ঠানে মাইক্রোস্কোপ সায়েন্স কেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. আব্দুল্লাহ আল নাঈম তোহা, মো. আব্দুল্লাহ, ডা. সাঈদ তানভীর, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফ তকি, আব্দুল্লাহ আল সাবিত এবং ডা. ফয়সাল বিন নুরুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার লালদিঘি জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা মুহাম্মদ খুবাইব, হাফেজ মুহাম্মদ ইবরাহীমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে ছোলা, খেজুর, বিরিয়ানি, তরমুজ, জুস ও পানিসহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, মাদরাসার শিক্ষার্থীদের জন্য প্রতিদিনই ইফতারের এমন আয়োজন করা হয়ে থাকে।
অনুষ্ঠানের শেষে মাদরাসার সার্বিক অগ্রগতি, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।