মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সংঘটিত আলোচিত রায়হান মোল্লা ওরফে রেহান (৪৫) হত্যা মামলার মূল চার আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নারায়ণগঞ্জ।
গত **১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ**, রাত আনুমানিক **৭টা ৩০ মিনিটে** ফতুল্লা থানাধীন নিউ চাষাড়া এলাকার ইসদাইর বাজার রোডে জনৈক মুন্সির খুশবু হোটেলের সামনে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার সহযোগীরা রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি, ছোরা ও চাকুসহ দেশীয় অস্ত্র দিয়ে রায়হান মোল্লা ওরফে রেহানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে **খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে** নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই **রমজান হোসেন** বাদী হয়ে ফতুল্লা থানায় মাদক ব্যবসায়ী রাজ্জাকসহ **২০ জন এজাহারনামীয়** এবং **৪/৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে** একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলাটির তদন্ত শুরু করে ফতুল্লা থানা পুলিশ। তবে মামলার গুরুত্ব বিবেচনায় **পুলিশ সুপার, নারায়ণগঞ্জ** মহোদয় মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করেন।
পরবর্তীতে পুলিশ সুপার **জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী** মহোদয়ের দিকনির্দেশনায় এবং ডিবির অতিরিক্ত পুলিশ সুপার **জনাব মোঃ ইব্রাহিম হোসেন** এর তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ **জনাব মোহাম্মদ মাহবুব আলম** এর নেতৃত্বে এসআই রুবেল মিয়া, এসআই মিঠুন দত্ত, এসআই সোহেল মিয়াসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত **৪ জন মূল আসামিকে** নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১. **শরিফ (১৮)**
পিতা: জালাল সিকদার
সাং: কেন্দুয়া তালুকদারবাড়ী, থানা: সরিষাবাড়ী, জেলা: জামালপুর
অস্থায়ী ঠিকানা: পূর্ব ইসদাইর, বায়ান্ন বাড়ী, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ
২. **রুহুল আমিন (৩৫)**
পিতা: মৃত সিদ্দিকুর রহমান
সাং: চাষাড়া রেলগেইট, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ
৩. **মোঃ আলী (৪৮)**
পিতা: মোশাররফ পেদা
সাং: ইসদাইর, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ
৪. **সজিব (২৪)**
পিতা: জিয়া
সাং: পূর্ব ইসদাইর বুড়ির দোকান, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি **শরিফকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন**। অপর গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য উদঘাটনের লক্ষ্যে রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় আরও আসামিদের গ্রেফতারে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।