মোঃ ফেরদৌস হোসেন
সিরাজগঞ্জ–২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তে প্রচারণা জোরদার করেছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় ভদ্রঘাট বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান।
গণসংযোগকালে তিনি ভদ্রঘাট বাজারের দোকানদারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং নিজের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। এ সময় তিনি সাধারণ মানুষের দুঃখ–দুর্দশার কথা শোনেন এবং উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় নিজের পরিকল্পনার কথা জানান। ভোটের শেষ সময়ে জনগণের সমর্থন ও ভোট প্রত্যাশা করেন তিনি।
এ সময় ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “আসন্ন ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে আমরা চাই মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দেওয়া হোক। একজন সৎ ও যোগ্য মানুষই পারে দেশকে সঠিক নেতৃত্ব দিতে। আমাদের দেশে প্রকৃত নেতৃত্বের অভাব রয়েছে। এবার যদি আমরা ভুল সিদ্ধান্ত নিই, তাহলে দেশ ৩০–৪০ বছর পিছিয়ে যাবে।
তিনি আরও বলেন, জনগণের রায় পেলে তিনি সিরাজগঞ্জ–২ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।