মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে কিয়ারা আদভানি

স্বাধীন বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি মা হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসে চমকে দিলেন অনুরাগীদের। চলতি বছরের জুলাই মাসে কন্যা সন্তান সায়ারার জন্ম দেন অভিনেত্রী। মা হওয়ার পর গত কয়েক মাস তিনি সম্পূর্ণভাবে নিজেকে আড়ালে রেখেছিলেন।

ক্লিনিকে যাওয়া ছাড়া কোথাও দেখা যায়নি তাকে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুটিং ফ্লোরে ফিরলেন কিয়ারা, আর সেই দৃশ্য দেখেই উচ্ছ্বসিত তার ভক্তরা।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে কিয়ারা লিখেছিলেন, ‘এরপরের ধাপ আরও বেশি তপ্ত হবে।’ সেই পোস্টই অনুরাগীদের মধ্যে কৌতূহল বাড়িয়ে দিয়েছিল। অবশেষে সামনে এলেন তার আগের পরিচিত ও আত্মবিশ্বাসী উপস্থিতি নিয়ে। মা হওয়ার পর বাড়তি ওজন কমিয়ে আবারও ছিপছিপে রূপে ধরা দিলেন তিনি। নীল ডেনিম শার্ট ও শর্টস পরে শুটিং সেটে উপস্থিত হন কিয়ারা। নতুন একটি বিজ্ঞাপনী ভিডিওর মধ্য দিয়েই তার কাজে ফেরা।

শুটিং সেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিয়ারা হাসিমুখে কুশল বিনিময় করেন। পাশাপাশি মেয়ের কথাও শোনান তিনি। অভিনেত্রী জানান, সায়ারা ভালো আছে এবং দ্রুত বড় হয়ে উঠছে। তিনি আরও বলেন, মাতৃত্ব তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা তাকে আরও শক্তি ও অনুপ্রেরণা দিচ্ছে। কিয়ারা জানান, খুব শিগগিরই নতুন ছবির কাজেও ফিরবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *