মেধাবী শিক্ষার্থী হিসেবে সম্মাননা পেলেন সাংবাদিক মিঠুন মিয়া’র কন্যা মিম

স্টাফ রিপোর্টার:

জ্ঞানের আলো আইডিয়াল স্কুলের ক্লাস পার্টি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল “নিউজ ২৪ নারায়ণগঞ্জ”-এর প্রকাশক সাংবাদিক মোঃ মিঠুন মিয়ার কন্যা মিম ইসলামকে মেধাবী শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।

রবিবার (২৩ নভেম্বর) সকালে বরফকল চৌরঙ্গী ফ্যান্টাসী পার্কে জ্ঞানের আলো আইডিয়াল স্কুলের ক্লাস পার্টি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত বছর ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৪ ইং সালের বৃত্তি পরীক্ষায় জ্ঞানের আলো আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়।

এসময় উপস্থিত ছিলেন জ্ঞানের আলো আইডিয়াল স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *