সজীব হোসেন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ঘিরে সারা বাংলাদেশ আজ নির্বাচনী উত্তেজনায় মুখর। রাজধানী থেকে প্রান্তিক জনপদ— সর্বত্রই চলছে প্রস্তুতি, কৌশল আর জয়ের প্রত্যাশার সমীকরণ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘনিয়ে আসতেই রাজনীতির মাঠে বেড়েছে তৎপরতা, জমে উঠেছে নির্বাচনী অঙ্গন।
এই উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের ভেতরে নেই কোনো দ্বন্দ্ব, নেই কোনো মনোনয়ন বিভাজন— আছে শুধু শৃঙ্খলা, ঐক্য ও সেবার প্রত্যয়। সারা দেশের মতোই মেহেরপুর-২ (গাংনী) আসনেও এই ধারাবাহিকতা বজায় রেখে জামায়াতে ইসলামী নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে নিঃশব্দে কিন্তু দৃঢ়তার সঙ্গে।
এই আসনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এক নাম— মো. নাজমুল হুদা। সাবেক উপজেলা চেয়ারম্যান, মেহেরপুর জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদের সদস্য, এবং একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক। দীর্ঘদিন ধরে তিনি মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন নিরলসভাবে। রাজনীতির বাইরেও মানবিক কর্মকাণ্ড, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তিনি আজ জনমানুষের ভালোবাসায় বেষ্টিত।
দলের হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যায়— সর্বত্রই তাকে নিয়ে পূর্ণ সমর্থন নিয়ে মাঠে নেমেছেন
জামায়াতে ইসলামী সংগঠনগতভাবে যে সুশৃঙ্খল, তা এই মনোনয়নের মধ্যেই প্রতিফলিত হয়েছে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো যখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সংঘর্ষ ও মনোনয়ন জটিলতায় নিমজ্জিত, তখন জামায়াতে ইসলামী উপস্থাপন করেছে রাজনৈতিক পরিপক্বতার এক শান্ত দৃষ্টান্ত।
গ্রামীণ জনপদে ঘুরে দেখা যায়, নাজমুল হুদাকে নিয়ে মানুষের মধ্যে গৌরব দীপ্ত আশাবাদ।
প্রবীণ কৃষক আবুল বাসার
“তিনি শুধু রাজনীতিবিদ নন, তিনি মানুষের বন্ধু— ভালোবাসার প্রতীক,
তরুণ ভোটার যুগীন্দা গ্রামের বাসিন্দা মোমিন জানাই তার মতো সৎ ও সহজ মানুষই আমাদের দরকার
মেহেরপুর ২ আসন গাংনী উপজেলা নাজমুল হুদার প্রতি রয়েছে সকল নেতাকর্মীর পূর্ণ সমর্থন উপজেলা আমির ও দলীয় প্রধান ডাক্তার রবিউল ইসলাম জানান আমাদের পূর্ণ সমর্থন সুশাসন প্রতিষ্ঠায় জনাব নাজমুল হুদার বিকল্প নাই
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন—
মেহেরপুর-২ আসনে এবারের নির্বাচন হবে ত্রিমুখী লড়াই, তবে জামায়াতে ইসলামী এবার যে ঐক্যবদ্ধ, সংগঠিত ও প্রস্তুত— তা অন্য দলগুলোর জন্য হতে পারে বড় চ্যালেঞ্জ।
গাংনীর বাতাসে এখন একটি কথাই প্রতিধ্বনিত—
“নীরবে কাজ করা শক্তি একদিন ইতিহাস রচনা করে— নাজমুল হুদা কি সেই পরিবর্তনের সূচনা হতে যাচ্ছেন?