মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
মোল্লাহাট উপজেলার কৃতি সন্তান, সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমকে গণসংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোল্লাহাট উপজেলা শাখা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় নাশুখালী সোশ্যাল ওয়েলফেয়ার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী শেখ রবিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান ও অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশিদ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ আলম, সদস্য সচিব লায়ন জিয়াউর রহমান শেখ, যুবদল নেতা বিএম মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সজল, উপজেলা মহিলা দলের সদস্য সচিব নিলুফা ইয়াসমিন লেলি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা বিএম হাসিব, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোল্লা জাহিদুল আলম, মৎস্যজীবী দলের সভাপতি মোঃ হুসাইন শিকদারসহ দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন,
“দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। বিএনপি কোনো আঞ্চলিক দল নয়—এই দল সারাদেশের উন্নয়ন ত্বরান্বিত করবে। দক্ষিণাঞ্চলের এই অবহেলিত জনপদের সন্তান হিসেবে আমার পক্ষে যা কিছু করা সম্ভব, তার সবকিছুই করা হবে।”
তিনি দল-মত নির্বিশেষে সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন,
“যদি কোনো সুনির্দিষ্ট অপরাধী থাকে, রাষ্ট্রের আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু অন্যায়ভাবে কোনো মানুষের ওপর অত্যাচার কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী কোনো ঘটনা ঘটলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।”
অনুষ্ঠানে বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ ছিল উৎসবমুখর পরিবেশে মুখরিত।