রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি ও কারসাজি করার চেষ্টা করলে ব্যবস্থা: ইউএনও এস এম ফয়েজউদ্দিন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজউদ্দিন বলেছেন, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা হবে। কোনো ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি বা কারসাজির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় ইউএনও রমজান মাসে দিনের বেলায় নির্ধারিত নিয়মে রেস্টুরেন্ট চালু রাখা, জনসাধারণের সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত রাখা, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, যানজট নিরসন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান। এছাড়াও মাদকের স্পটগুলো শনাক্ত করে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।

এস এম ফয়েজউদ্দিন জলাবদ্ধতা নিরসন, শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার ব্যবস্থা, গার্লস স্কুলগুলোতে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াটার ফিল্টার স্থাপনের বিষয়েও মতামত দেন।

সভায় সমাজসেবা, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, নৌ-পুলিশ, আনসার ভিডিপি ও গ্রাম আদালতের প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার সকল সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আলআমিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা মোহাম্মদ আসাদুজ্জামান নূর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, পিআইও পবিএ চন্দ্রসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *