রায়পুরে সন্ত্রাসীদের স্থান বিএনপিতে হবে না: এমপি আবুল খায়ের

আবু সায়েদ:

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং) তারিখে ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া বলেন, ভূমিদস্যু, দখলবাজ, চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীদের স্থান বিএনপিতে হবে না। তিনি আরও বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্বের মাস। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভুঁইয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশা, যুবদল সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহাগ, ছাত্রদল সভাপতি মারুফ হাসান পলাশ, সাধারণ সম্পাদক শেখ নাঈম ইসলাম বাবু সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *