আবু সায়েদ:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মানিক আহাম্মদ তারেক এলাকাবাসীর উদ্দেশ্যে অগ্রিম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি ওয়ার্ডবাসীসহ সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
মানিক আহাম্মদ তারেক লক্ষ্মীপুর আদালতে আইনজীবীর সহকারী (মহুরী) হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি ২নং উত্তর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সময় তিনি বলেন, নির্বাচিত হতে পারলে তিনি ২নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন।
Post Views: 112