মোহাম্মদ হোসেন হ্যাপী:
আজ ০৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) দিবাগত রাত অনুমান ০১.১০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভা অর্ন্তগত ৩নং ওয়ার্ডের অধিনস্থ কর্নগোপ সাকিনে জনৈক ইসমাইল ভূঁইয়া ও আবু সাইদের বসত বাড়ীতে সেনাবাহিনী ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে সন্ত্রাসী ১) মোঃ ফাহিম ভূঁইয়া (৩৫), পিতা: মোঃ ইসমাইল ভূঁইয়া, মাতা: মোছাঃ নার্গিস বেগম, ২) নূরে মোহাম্মদ(১৮), পিতা- আঙ্গুর মিয়া, ৩) খোকন মিয়া(৫৫), পিতা- মৃত রহমান মিয়া, ৪) নাহিদ (১৮), পিতা- স্বপন সোহেল, ৫) মোঃ জোবায়ের(২৪), পিতা- জাবেদ আলী, ৬) এসএম তৌহিদুজ্জামান(২১), পিতা-মৃত মিকাইল মিস্ত্রি, সর্ব, সাং-কর্নগোপ, ওয়ার্ড নং-৩, তারাবো পৌরসভা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জদের গ্রেফতার করা হয়। অতঃপর তাদের হেফাজত হতে একটি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড পিস্তলের গুলি, ০১টি কাটা রাইফেল, ০২ রাউন্ড রাইফেলের গুলি, ০২ টি চাপাতি, ৩৬০ গ্রাম গাঁজা, ৫টি মোবাইল ফোন ও নগদ ২১,৯২০ টাকা উদ্ধার করা হয়। সংঘবদ্ধ উক্ত অপরাধী চক্রের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।